Chapter 8.1: My Home and Neighborhood

Reading

Read the following passage with the help of the glossary provided below.

আমার বাড়ি ও পাড়া

আমি শিমুল। আমার বাড়ি কলকাতায়। এটা একটা পাঁচতলা বাড়ি। এটা একটা নতুন বাড়ি। এই বাড়িটার রং হলুদ। এ বাড়ির দোতলায় একটা ফ্ল্যাটে আমি থাকি। আমার ফ্ল্যাটে তিনটে শোয়ার ঘর, একটা বসার ঘর, একটা রান্নাঘর আর দুটো স্নানঘর আছে। এছাড়া এই ফ্ল্যাটে একটা বারন্দা আছে। এই ফ্ল্যাটটা মোটামুটি বড়ো, খোলামেলা আর সাজানো-গোছানো।

আমার বাড়ি কলকাতার কালিঘাটে। এটা একটা পুরনো পাড়া। এই পাড়ায় অনেক বাড়ি আছে। রাস্তায় অনেক ছোটো ও বড়ো গাছ আছে। রাস্তাগুলো চওড়া। রাস্তার দু’ধারে ফুটপাথ আছে আর দোকান আছে। রাস্তায় কিছু কুকুর থাকে। এই পাড়ায় একটা স্কুল আছে। এই পাড়ার পাশে একটা বড়ো সরোবর আর বাগান আছে। লোকজন সকালে ওখানে হাঁটতে যায়। এই পাড়ার কাছে একটা বিখ্যাত পুরনো মন্দির আছে। এই পাড়াটা মোটামুটি শান্ত ও নিরিবিলি। এই পাড়াটা নিরাপদ। লোকজন বন্ধুত্বপূর্ণ। এই পাড়াটা আমার ভালো লাগে।

Glossary

Bangla English
পাড়া neighborhood
পাঁচতলা বাড়ি five story building
রং color
হলুদ yellow
শোয়ার ঘর bedroom
বসার ঘর living room
রান্নাঘর kitchen
স্নানঘর bathroom
বারন্দা terrace
খোলামেলা spacious
সাজানো-গোছানো neat and tidy
চওড়া wide
ফুটপাথ sidewalk
দোকান store
শান্ত ও নিরিবিলি calm and quiet
নিরাপদ safe
মন্দির temple
বন্ধুত্বপূর্ণ friendly

Listening

Now, listen to the narration of the above passage.

Writing

Write 8-10 sentences about your house and neighborhood.

Speaking

If you get an error message when you press the Record button, it may be that your browser does not support this recording device.

Please try again in a browser like Chrome.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

Basic Bangla Copyright © 2026 by Prasenjit Dey and Rajiv Ranjan is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.