Chapter 7.3: What My Friend Did During the Last Six Months
Reading
Read the following passage with the help of the glossary provided below.
আমার বন্ধু গত ছয় মাস কী কী করেছে
আমার বন্ধু মেরি। ও একজন গ্রাজুয়েট ছাত্রী। গত ছয় মাসে ও অনেক কাজ করেছে। ও গ্রন্থাগারে কাজ করেছে। ও সপ্তাহে দু’দিন বিদেশি ভাষার ক্লাস করেছে। ও গবেষণা করেছে। ও একটা পেপার লিখেছে আর কনফারেন্সে গিয়েছে। তাছাড়া, ও নিয়মিত জিমে গিয়েছে। ও ম্যারাথন দৌড়েছে। ও নতুন রান্না শিখেছে। চার দিনের জন্য ও ওর মা-বাবার বাড়িতে গিয়েছে। সপ্তাহের শেষে ও বন্ধুদের সঙ্গে দেখা করেছে ও গল্প করেছে। ও প্রতি সপ্তাহে একটা বই পড়েছে। ও মাঝে মাঝে সিনেমা দেখেছে। ও অন্য ছাত্র-ছাত্রীকে সাহায্য করেছে।
Glossary
| Bangla | English |
|---|---|
| গ্রাজুয়েট | graduate |
| ছাত্রী | female student |
| গ্রন্থাগার | library |
| বিদেশি ভাষা | foreign language |
| গবেষণা | research |
| নিয়মিত | regularly |
| মাস | month |
| সপ্তাহ | week |
| অন্য | other |
There are many English words which are used in Bangla. Here are a few examples:
| Bangla | English |
|---|---|
| গ্রাজুয়েট | graduate |
| পেপার | paper (research) |
| কনফারেন্স | conference |
| জিম | gym |
| ম্যারাথন | marathon |
| সিনেমা | cinema |
Listening
Now, listen to the narration of the passage.
Speaking
Writing
Write 5-7 sentences about what your friend did during the last month.