Chapter 7.2: What I Did Last Week
As in the previous lesson, the following two passages have the same contents but are written using two different verb endings:
১।
গত সপ্তাহে আমি অনেক কাজ করেছি। গত সোমবার আমি গ্রন্থাগারে গিয়েছি আর গবেষণা করেছি। গত সপ্তাহে তিনদিন আমি বাংলা ক্লাস করেছি। আমি আমার অধ্যাপকের সঙ্গে দেখা করেছি আর আমার কাজ নিয়ে আলোচনা করেছি। এছাড়া, আমি বাজার করেছি ও রান্না করেছি। আমি একটা বই পড়েছি। আমার বন্ধুদের সঙ্গে আমি সুন্দরবনে বেড়াতে গিয়েছি। আমরা দুই রাত ওখানে থেকেছি। আমরা শুক্রবারে গিয়েছি আর রবিবারে ফিরেছি।।
২।
গত সপ্তাহে আমি অনেক কাজ করলাম। গত সোমবার আমি গ্রন্থাগারে গেলাম আর গবেষণা করলাম। গত সপ্তাহে তিনদিন আমি বাংলা ক্লাস করলাম। আমি আমার অধ্যাপকের সঙ্গে দেখা করলাম আর আমার কাজ নিয়ে আলোচনা করলাম। এছাড়া, আমি বাজার করলাম ও রান্না করলাম। আমি একটা বই পড়লাম। আমার বন্ধুদের সঙ্গে আমি সুন্দরবনে বেড়াতে গেলাম। আমরা দুই রাত ওখানে থাকলাম। আমরা শুক্রবারে গেলাম আর রবিবারে ফিরলাম।।
Try Yourself
If you get an error message when you press the Record button, it may be that your browser does not support this recording device.
Please try again in a browser like Chrome.