Chapter 6.3: What Will I Do Next Week and Next Year

Cartoon image of student walking on path with words like internships, jobs, fitness and images representing them around him
Future plan photo was created using ChatGPT, Public Domain

Reading

Read the following passage with the help of the glossary provided below.

আগামী সপ্তাহে ও আগামী বছরে আমি কী কী করব

আগামী সপ্তাহে আমি অনেক কাজ করব। প্রতিদিন সকালবেলা আমি হাঁটব। সপ্তাহে তিন-চারদিন আমি জিমে যাব আর ব্যায়াম করব। আমি বাংলা ভাষা পড়ব। আমি গবেষণার কাজ করব। আমি গ্রন্থাগারে যাব ও বই খুঁজব। এছাড়া, আমি বই-এর দোকানে যাব। আমি বাজারে যাব আর ফল, সবজি, ডিম কিনব। আমি রান্না করব। শনিবার আমি বন্ধুর সঙ্গে গল্প করব আর সন্ধ্যেবেলা একটা সিনেমা দেখব। আমরা একসঙ্গে খাবার খাব। আমি বাড়ির কাজ শেষ করব আর ছুটির দিনে অনেকক্ষণ ঘুমাব।

আগামী বছর আমি ভারতে যাব। আমি একটা নতুন ভাষা শিখব ও কিছু গবেষণা করব। আমি গরমকালে দু’মাস ভারতে থাকব। তারপর আমি আমেরিকা ফিরে আসব ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করব। আমি অনেকগুলো বই পড়ব। ভারতে আমি কলকাতায় থাকব। তাছাড়া, আমি দিল্লি আর পুনে যাব। পুনেতে আমার পরিবার থাকে। আমি তাঁদের সঙ্গে দেখা করব। আমি পুনেতে দাদু-দিদার সঙ্গে এক সপ্তাহ থাকব। আমি বাঙালি রান্না শিখব আর বাংলা গান শিখব। আমি কিছু ভারতীয় ছবি দেখব।

Glossary

Bangla English
সপ্তাহ week
বছর year
প্রতিদিন everyday
হাঁটা walk
ব্যায়াম করা exercise
গবেষণা research
কাজ করা work
গ্রন্থাগার library
খোঁজা look for
রান্না করা cook
গল্প করা chat
ঘুমানো sleep
অনেকক্ষণ long hours
শেখা learn
থাকা stay
শুরু করা start
শেষ করা finish
বিশ্ববিদ্যালয় university
দাদু-দিদা grandparents
ভারতীয় ছবি Indian film

Listening

Now, listen to the narration of the above passages.

Try Yourself

If you get an error message when you press the Record button, it may be that your browser does not support this recording device.

Please try again in a browser like Chrome.

Writing

Write ten sentences about what your friend will do next year.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

Basic Bangla Copyright © 2026 by Prasenjit Dey and Rajiv Ranjan is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.