Chapter 6.1: My Daily Schedule

Reading
Read the following passage with the help of the glossary provided below.
।।আমার প্রতিদিনের রুটিন ।।
আমি প্রতিদিন সকাল সাতটায় ঘুম থেকে উঠি। তারপর মুখ ধুই। তারপর জলখাবার বানাই আর জলখাবার খাই। তারপর ভালো জামা-কাপড় পরি আর আটটায় স্কুলে যাই। আমি প্রায় প্রতিদিন বাসে করে স্কুলে যাই। তবে, মাঝে মাঝে আমি হেঁটে স্কুলে যাই।আমার স্কুল সকাল ন’টা থেকে একটা পর্যন্ত। তারপর আমি সবার সঙ্গে দুপুরের খাবার খাই। বেশিরভাগ সময় আমি বাঙালি খাবার খাই। খাওয়ার পরে, আমি চারটে অবধি বাড়ির কাজ করি বা অন্য কাজ করি। তারপর আমি জিমে যাই ও এক ঘণ্টা ব্যায়াম করি। আমি সন্ধ্যে ছ’টায় বাড়ি ফিরি। তারপর আমি রান্না করি। আটটায় রাতের খাবার খাই। খাওয়ার পরে কিছুক্ষণ টিভি দেখি বা গল্পের বই পড়ি। রাত দশটায় আমি ঘুমাতে যাই।।
Glossary
| Bangla | English |
|---|---|
| প্রতিদিন | everyday |
| ঘুম থেকে ওঠা | get up from sleep |
| মুখ ধোওয়া | wash face |
| জলখাবার | breakfast, snacks |
| বানানো | make, prepare |
| মাঝে মাঝে | sometimes |
| পর্যন্ত, অবধি | until |
| দুপুরের খাবার | lunch |
| হেঁটে যাওয়া | go by walking |
| বেশিরভাগ সময় | most of the time |
| ব্যায়াম করা | exercise |
| বাড়ির কাজ | homework |
| বাড়ি ফেরা | return home |
| রান্না করা | cook |
| কিছুক্ষণ | a while |
| গল্প বই | story book |
| ঘুমাতে যাওয়া | go to sleep |
Listening
Now, listen to the narration of the above passage and test your comprehension in the exercise below.
Try Yourself
If you get an error message when you press the Record button, it may be that your browser does not support this recording device.
Please try again in a browser like Chrome.
Writing
Write 6-8 sentences about your daily schedule.