Chapter 9.2: Buying Fruits and Vegetables

Man with many vegetables in large bowls on a table in front of him
Vegetable seller photo by Prasenjit Dey

Reading

Read the following passage with the help of the glossary provided below.

A buyer goes to a fruit & vegetable seller.

ক্রেতাঃ দাদা, আলু কত করে কেজি?

বিক্রেতাঃ এই আলুটা পঁচিশ টাকা আর ওটা তিরিশ টাকা কেজি।

ক্রেতাঃ আমাকে দুই কেজি আলু দিন।

বিক্রেতাঃ দিচ্ছি; আর কী লাগবে, দিদি?

ক্রেতাঃ ফুলকপি কত করে?

বিক্রেতাঃ ফুলকপি পঞ্চাশ টাকা পিস।

ক্রেতাঃ খুব বেশি দাম চাইছেন। চল্লিশ টাকা হবে?

বিক্রেতাঃ না, দিদি। পাঁচ টাকা কম হবে।

ক্রেতাঃ ঠিক আছে। ভালো দেখে একটা ফুলকপি দিন।

বিক্রেতাঃ আর কী লাগবে?

ক্রেতাঃ ভালো কলা আছে?

বিক্রেতাঃ এই যে, খুব ভালো কলা। ষাট টাকা ডজন।

ক্রেতাঃ ছ’টা কলা দিন।

বিক্রেতাঃ এই নিন।

ক্রেতাঃ পাকা পেঁপে হবে?

বিক্রেতাঃ হ্যাঁ দিদি। এই নিন, দারুণ পেঁপে; খুব মিষ্টি।

ক্রেতাঃ কত করে কেজি?

বিক্রেতাঃ সত্তর টাকা কেজি।

ক্রেতাঃ কম হবে না?

বিক্রেতাঃ ঠিক আছে। পাঁচ টাকা কম দেবেন।

ক্রেতাঃ এই পেঁপেটা ওজন করুন।

বিক্রেতাঃ এটা দেড় কেজি।

ক্রেতাঃ মোট কত টাকা হল?

বিক্রেতাঃ সব মিলিয়ে দু’শো তিরিশ টাকা হল।

ক্রেতাঃ পাঁচশ টাকা খুচরো হবে?

বিক্রেতাঃ হ্যাঁ, হবে।

ক্রেতাঃ এই নিন।

বিক্রেতাঃ আবার আসবেন, দিদি।

ক্রেতাঃ হ্যাঁ, আসব।

Glossary

Bangla English
ক্রেতা buyer
বিক্রেতা seller
আলু potato
কত করে কেজি how much per kilogram
ফুলকপি cauliflower
পিস a piece
কলা banana
ডজন dozen
পাকা পেঁপে ripe papaya
মিষ্টি sweet
ওজন করা weigh
সব মিলিয়ে all together
খুচরো change
মোট sum total

Listening

Now, listen to the above conversation carefully.

Speaking

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

Basic Bangla Copyright © 2026 by Prasenjit Dey and Rajiv Ranjan is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.