Chapter 5.2: My Family

Reading

Read the following passage and try to comprehend with the help of the glossary provided below:

।। আমার পরিবার ।।

আমি নেহা। আমি বাঙালি। আমি কলকাতায় থাকি। আমার বয়স পনেরো। আমার পরিবার বড়ো। আমার বাড়িতে মা-বাবা আছে, আমার এক বোন আছে আর আমার ঠাকুরদা, ঠাকুমা আছে। আমার একটা পোষা বিড়াল আছে। আমার বাবা ডাক্তার আর আমার মা শিক্ষিকা। তিনি ইতিহাস পড়ান। আমরা একটা ফ্ল্যাটে থাকি। আমাদের একটা গাড়ি আছে। আমার বোন হেনা। ও ছোটো। ওর বয়স দশ। ও কুকুর ভালোবাসে। ওর একটা পোষা কুকুর আছে। আমি গল্প বই ভালোবাসি। আমার অনেক গল্প বই আছে। আমার বোন নাচ ভালোবাসে। ও নাচ শেখে। আমরা এক স্কুলে পড়ি। আমরা একসঙ্গে স্কুলে যাই। আমার এক কাকা আর এক পিসি আছে। পিসির পরিবার কলকাতায় থাকে কিন্তু কাকার পরিবার দিল্লিতে থাকে। আমার মামা একজন অধ্যাপক। তিনি আমেরিকায় থাকেন। আমার মাসি নৃত্যশিল্পী। উনি অবিবাহিত। উনি কলকাতায় থাকেন।

Glossary

Bangla Grammatical Category English
ভারতীয় noun & adjective Indian
থাকা verb stay
বয়স noun age
পনেরো noun fifteen
পরিবার noun family
বড়ো adjective older, big
ছোটো adjective younger, small
বাড়ি noun house
পোষা adjective pet animal
শিক্ষিকা noun female teacher
ইতিহাস noun history
অধ্যাপক noun professor
নৃত্যশিল্পী noun dancer
অবিবাহিত adjective unmarried
গল্প বই noun story book
নাচ noun & verb dance
একসঙ্গে adverb together
ঠাকুরদা noun grandfather
ঠাকুরমা noun grandmother
কাকা noun father’s younger brother
পিসি noun father’s sister
মামা noun mother’s brother
মাসি noun mother’s sister

Listening

Now, listen to the narration of the above passage.

Speaking

Based on the text, try to answer the following questions.

Writing

Download the Writing – My Family worksheet (DOCX) and write 7-10 sentences about your family.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

Basic Bangla Copyright © 2026 by Prasenjit Dey and Rajiv Ranjan is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.