Chapter 3.4: Introducing Several People
Reading
Sumana meets Probir, a school teacher. She introduces her friends to him, while Probir introduces his son. Read this simple conversation and listen to the following clip.
সুমনাঃ কেমন আছেন, প্রবীরদা ?
প্রবীরঃ ভালো; তুমি কেমন আছ ?
সুমনাঃ ভালো আছি। এ জয়, আর ও মিতা। ওরা আমার বন্ধু। ওরা ছাত্র-ছাত্রি।
জয়ঃ নমস্কার, আমার নাম জয়।
মিতাঃ আমি মিতা।
প্রবীরদাঃ আচ্ছা; এ তুতুল । আমার ছেলে।
সুমনাঃ তুতুল, কেমন আছ? কোন ক্লাসে পড়ো ?
তুতুলঃ ভালো আছি। আমি ক্লাস টু-তে পড়ি।
প্রবীরদাঃ তোমরা কী করো ?
জয়ঃ আমরা কলেজে পড়ি।
প্রবীরদাঃ সবাই একদিন আমার বাড়িতে এসো।
সুমনাঃ আচ্ছা, এখন চলি ?
প্রবীরদাঃ হ্যাঁ, এসো।
সুমনাঃ দেখা হবে, ভালো থাকবেন।
প্রবীরদাঃ তোমরাও ভালো থেকো।
Listening
The following audio clip is the recording of the above conversation. Carefully listen to it and follow pronunciation and intonation.
Test Yourself
Listen to this recording and translate into English.
Transcript
আমি ভারতীয়।
আপনি বিদেশি।
আমি বাঙালি।
আমার শহর কলকাতা।
আপনার শহর কী?
আপনার নাম কী?
ও কে?
উনি আমার বন্ধু।
তোমরা আমাদের বন্ধু।
তোমরা ছাত্র।
উনি শিক্ষক।
উনি আমাদের বাংলা শিক্ষক।
আমরা ওর ছাত্র।।